চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রীতম কস্তা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা খ্রিস্টানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রীতম কস্তা ওই গ্রামের রঞ্জন কস্তার ছেলে। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে পুরোনো বৈদ্যুতিক লাইন সংস্কারের কাজ করছিলেন প্রীতম। এ সময় অসাবধানতাবশত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদ হোসেন মানিক।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com