নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে মানিকগঞ্জে নির্বাচিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ১৩ অক্টোবর মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস । অন্য দুই বিচারক ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দীন ও সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান রুবেল শেখ । প্রতিযোগিতার কার্যক্রম তদারকি করেন জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী ।

আয়োজকদের লক্ষ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও বক্তৃতার দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তোলা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com