মাদকসেবী ১২ জন, বৈষম্যবিরোধী মামলার আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সংবাদদাতা:

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ১২ জনসহ বিভিন্ন মামলার মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন, চুরি মামলার একজন, ডাকাতির প্রস্তুতি মামলার একজন এবং ধর্ষণচেষ্টা মামলার একজন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোঃ সোহাগ (৩৪), মোঃ রিফাত (২৩), মোঃ স্বপন (১৯), মোঃ দেলোয়ার হোসেন (৪০), মোঃ সিজান (২৫), মোঃ মনির হোসেন (৪০), মোঃ মোসলেম (৩৮), মোঃ রিয়াজ (২৮), মোঃ শরিফ মিয়া (২৪), শামীম (৪৫), বাবু (২৫) ও মোঃ রিমন (২১)। তাদের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় সাদ্দাম হোসেন (৩২), চুরি মামলায় মোঃ সানোয়ার হোসেন ফাহিম (২২), ডাকাতির প্রস্তুতি মামলায় হামিম ওরফে মোঃ রহিম এবং ধর্ষণচেষ্টা মামলায় মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া (৬০) গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি বাছেদ (৫৮) ও মোঃ মেহেদুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com