সুন্দরগঞ্জের জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা বাজারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে উপস্থিত নেতা কর্মী ও সমর্থকরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি ফলগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com