কালাই উপজেলা জামায়াতের সাংগঠনিক বৈঠকে এমপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালাই উপজেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা ১৬ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর অধ্যক্ষ তাইফুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমীর ও জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com