জয়পুরহাটে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণে এমপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল প্রায় পাঁচটার সময় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, এডভোকেট মামুনুর রশিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট হৃষিকেশ সরকার, সেক্রেটারি স্বপন তালুকদার। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com