গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পিএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৬ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের ক্ষেতে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু মন্ডল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা কাপালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল ওই গ্রামের হরেন মন্ডলের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ও নিহতের স্বজনরা জানান, কালু মন্ডল ওই গ্রামের হাসমত মোল্লার বোরো ধানের ব্লকে শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com