কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার, পলাতক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল আনুমানিক ১৭:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাহিদ দর্জিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাঁর সহযোগী হিসেবে উল্লেখিত স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে যান।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১ কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং একটি SYMPHONY D89 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।