লালমনিরহাটে মাটির নিচ থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। অভিযানে ২৩০০ বোতল আমদানিনিষিদ্ধ সিরাপ ও ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার দক্ষিণ তালুকপলাশী (বাওয়ারচারা) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—আদিতমারী উপজেলার দক্ষিণ তালুকপলাশী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জীমবাবু (১৮)।

​এসআরবি-১৩ সূত্র জানায়, হাবিবুর রহমানের বসতবাড়িতে মাদক মজুদ রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি চৌকস দল। তল্লাশিকালে রান্নাঘরের মাটির নিচে পুতে রাখা বিশেষ ড্রাম থেকে ৩১ বোতল এসকাফ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি অপর আসামি জীমবাবুর দেহ তল্লাশি করে ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

​অভিযান শেষে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com