মানিকগঞ্জে কালবেলার চতুর্থ বর্ষপূর্তি, আলোচনায় সংবাদমাধ্যমের ভূমিকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে । শুক্রবার (১৬ অক্টোবর) মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী ।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাবেক সভাপতি মতিউর রহমান ।
এ ছাড়া বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মোমিন এবং দৈনিক কালবেলার মানিকগঞ্জ প্রতিনিধি মো. সেলিম । অনুষ্ঠানে প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সম্পাদক পরিষদ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত ছিলেন । এ সময় কালবেলার উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকেরাও অংশ নেন ।
আলোচনাসভা শেষে কেক কেটে পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন করা হয় ।