পদত্যাগ ও নতুন নিয়োগ: আমবাটি বণিক কমিটির নির্বাচনে নাটকীয় মোড়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি পত্নীতলা নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের সুপরিচিত ও ঐতিহ্যবাহী আমবাটি বাজার বণিক কমিটির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক (এডহক) কমিটিতে সাময়িক জটিলতা দেখা দেয়, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্বমুহূর্তে ৭ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটির তিন সদস্য—মোঃ আব্দুল কাদের, মেহেদী হাসান পলাশ এবং মোঃ জায়দুল ইসলাম লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে কমিটির প্রধান এম এ খালেক দুই সদস্য আব্দুল কাদের ও মেহেদী হাসান পলাশের পদত্যাগপত্র গ্রহণ করলেও অপর সদস্য জায়দুল ইসলামের পদত্যাগপত্রটি অগ্রহণযোগ্য বলে নামঞ্জুর করেন। ফলে কমিটিতে কিছুটা প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
পরবর্তীতে এ জটিলতা নিরসনে তত্ত্বাবধায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের নির্বাচন কমিটির অভিজ্ঞতা সম্পন্ন দুই সদস্য—আব্দুল গনি এবং মোঃ আনিসুর রহমানকে নতুন করে তত্ত্বাবধায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়
নতুন দুই সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে আমবাটি বণিক কমিটির নির্বাচন সংক্রান্ত জটিলতার নিরসন হয়েছে এবং কমিটির সার্বিক কার্যক্রম পুনরুজ্জীবিত হয়ে স্বাভাবিক ধার