দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটায় আলোচিত শামীম হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থানার এসআই মো. আল আমিন, এসআই মো. সাহিদুল আলম, এসআই সঞ্জয় পাল, এসআই মো. জাকারিয়া শেখ, এসআই সোহাগ হোসেন, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই মো. রহমত আলী, এএসআই মো. ইব্রাহিম খলিল ও এএসআই মো. আলাউদ্দীন আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়। 

অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুবর্ণাবাদ এলাকা থেকে মাহাতাব উদ্দীন খানের ছেলে মোক্তার হোসেন খানকে (৫৩) গ্রেপ্তার করা হয়। পরে ভোর ৫টা ১০ মিনিটের দিকে নাজিরের ঘের এলাকা থেকে রহিম বক্স মোল্যার ছেলে আসাদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেবহাটা থানায় শামীম হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ১৫ অক্টোবর তাঁদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com