কালীগঞ্জে দুর্যোগ মোকাবিলায় করণীয়, ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে পালিত হয়েছে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া। 

 মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে করা হয় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া । এতে অগ্নিকান্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয়, উদ্ধার কার্যক্রম এবং হতাহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়। 

পরবর্তীতে "শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুসাইন শওকত, আঞ্চলিক পরিচালক ( যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা, উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com