পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
হিলি সীমান্তের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার বেলা ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে আসেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।
এসময় তিনি পূজামণ্ডপের কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দেন। উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।
তিনি বলেন, জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ জন বিজিবি সদস্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।