কালাইয়ে ওয়ান কেয়ার সীড কোম্পানির উদ্যোগে কৃষক মতবিনিময় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ বাজারে ওয়ান কেয়ার সীড কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নুনুজ এমআর মুন রাইজ মডার্ন চাইল্ড স্কুল অ্যান্ড নূরানী মাদ্রাসার সভাপতি ও পরিচালক মোঃ মামুনুর রশিদ মামুন।
সভায় উপস্থিত ছিলেন ওয়ান কেয়ার সীড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জুয়েল রানা, পরিচালক নূর মোহাম্মদ ইমন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম) নাসির উদ্দিন।
সভায় বীজ আলুর উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের বীজের ব্যবহার এবং আধুনিক পদ্ধতিতে আলু চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কৃষকেরা তাঁদের চাষাবাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি আলু উৎপাদনে উন্নত বীজের গুরুত্ব এবং কৃষকদের উৎপাদনমুখী কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় কৃষকদের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আলু চাষের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।