পত্নীতলায় চকনিরখীন বাজারে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ):

নওগাঁর পত্নীতলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোতে ধূপের সুবাস, ঢাকের বাদ্য আর ভক্তদের প্রাণবন্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

​এ বছর চকনিরখীন বাজার দুর্গা মন্দিরে মোট ৬ দিনব্যাপী পূজা উদযাপিত হচ্ছে, যেখানে অন্যান্য বছর এটি সাধারণত ৫ দিনের হয়ে থাকে। পঞ্জিকা মতে তিথির পার্থক্যের কারণে এবার মহা সপ্তমী দুই দিন ব্যাপী পালিত হচ্ছে, যা পূজার আনন্দ ও ব্যাপ্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।

​পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, মণ্ডপের কার্যক্রমে সার্বিক নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সভাপতি সঞ্জিত সাহা এবং পৌরহিত্য ও ধর্মীয় রীতি-নীতি পরিচালনা করছেন ঠাকুর সুদেব চক্রবর্তী। মণ্ডপ পরিচালনায় সরকারিভাবে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল দেওয়া হয়েছে। বাকি খরচ স্থানীয় চকনিরখীন বাজারের ব্যবসায়ীদের আন্তরিক চাঁদা ও আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

​মণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে জোরদার করা হয়েছে। পুলিশ কনস্টেবল সانوয়ারের নেতৃত্বে শিফটিং সিস্টেমে ৮ জন আনসার সদস্য নিবিড় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর এই টিমে রয়েছেন— আনসার পিসি মো: আ: রশিদ, তিতুমীর, মোস্তাকীন, আনসার এপিসি আলমগীর, শামীম, সাদ্দাম এবং দুই জন নারী আনসার সদস্য ফরিদা ও জুলেখা।

​ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা কোনো ধরনের শঙ্কা ছাড়াই আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com