নওগাঁয় গাঁজা কান্ডে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা শাকিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের সেই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
শুক্রবার (১৬অক্টোবর) নওগাঁ জেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত দলীয় বিজ্ঞাপ্তিতে তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫অক্টোবর) দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১২ঘন্টার মধ্যে স্ব-শরীরে জেলা শাখা ছাত্রদলের অফিসে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেন জেলা ছাত্রদলের ওই দুই নেতা।
সদ্য বহিস্কৃত ওই নেতা হলো: মোঃ শাকিল হোসেন (৩২)। তিনি আত্রাই উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। এবং উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার (১৭অক্টোবর) বিকেলে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, যে সব নেতা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের ঠাঁই ছাত্রদলে হবেনা। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তার দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বহিষ্কারের একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা।
এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৩অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা সদ্য বহিস্কৃত ছাত্রদলের এই নেতা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করে। এরপর তাকে একই দিন সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একদিনের কারাদন্ড দেওয়া হয়। এনিয়ে (১৪অক্টোবর) এনসিএন অনলাইনে “গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, একদিনের কারাদন্ড” শিরোনামে নিউজ প্রকাশিত হলে সমালোচনার ঝড় শুরু হয়। পরবর্তীতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ এবং সবশেষে দলের সাংগঠনিক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেতগাড়ীর ১৮ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন
সীমান্তে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ, ভারতে অবস্থান করছেন ১২ জন