বেতগাড়ীর ১৮ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল :(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে কামরুজ্জামান লিপ্টন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধই সমাজের সবচেয়ে বড় শক্তি। সব ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি বেতগাড়ী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপের আয়োজক, ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এ কামনা করেন।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থান অটুট রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বেতগাড়ীকে একটি সম্প্রীতিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com