ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মনসুর আহাম্মেদ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণ এবং অধিকার ও দায়িত্ববোধ-সম্পর্কিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের গুরুত্ব বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলার

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখা এবং প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে সমন্বয় সাধন এবং সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক।

কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com