নয়াচর গ্রামে হা-ডু-ডু ফাইনাল, মাঠে দর্শকের উচ্ছ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল । এ খেলা দেখতে মাঠে জড়ো হয় ক্রীড়াপ্রেমী ও দর্শকেরা । তাদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলার ।

নয়াচর ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় । খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মাঠের চারপাশ মুখর হয়ে উঠে ।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার জনপ্রিয়তা ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলাধুলার ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য । এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও জোরদার হবে বলে তারা আশা করেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com