সুদের টাকা দিতে না পারায় প্রতিবন্ধী বৃদ্ধ দম্পতিকে তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

লামা (বান্দরবান) প্রতিনিধি:

‎কক্সবাজার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বমুরকুল এলাকায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে মো. আবুল কালাম ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম নামে এক বৃদ্ধ দম্পতিকে খামার থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।রোববার ১৮ অক্টোবর বেলা ৩ টায় এ ঘটনা ঘটে।

‎ এ ঘটনায় রোজিনা আক্তার, স্বামী - মৃত আবুল হোসেন,এবং তার দুই ছেলে সাজ্জাদ ও সাজিদকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী ।

‎অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর আগে রোজিনা আক্তারের কাছ থেকে সুদের ভিত্তিতে ৩০০ টাকার খালি স্ট্যাম্প জমা রেখে ৬০ হাজার টাকা ধার নেন আবুল কালাম। এর এক বছর পর তিনি ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকা ও সুদ সহ পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল।

‎আবুল কালামের দাবি, নির্ধারিত সময় শেষে বাকি টাকা পরিশোধ করতে গেলে রোজিনা আক্তার আগের ৫০ হাজার টাকা পরিশোধের বিষয়টি অস্বীকার করেন এবং মোট ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। তবে আবুল কালাম দাবি করেন, তাঁর কাছে পাওনা রয়েছে ৪০ হাজার টাকা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

‎পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবুল কালামকে ৪১ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানা গেছে।

‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবন্ধী আবুল কালাম নিজের চাষের জমিতে কাজ করার সময় রোজিনা আক্তার ও তার ২ ছেলে মিলে তাঁকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে রুজিনা আক্তারের বাড়িতে নিয়ে তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয়, বৃদ্ধ স্বামীকে বেঁধে রাখার খবর পেয়ে আবুল কালামের স্ত্রী রোজিনা আক্তারের বাড়িতে গেলে তাকেও ঘরের ভিতর তার স্বামীর সাথে বেঁধে রাখা হয়। এ সময় দাবিকৃত ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে বাকি ৭০ হাজার টাকা পরিশোধ না করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরবর্তীতে এলাকাবাসী ও সাংবাদিকের সহযোগীতায় প্রতিবন্ধী বৃদ্ধ আবুল কালাম ও তার স্ত্রীকে রোজিনা আক্তারের ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় বলে জানা যায়।

‎এ ঘটনায় বৃদ্ধ দম্পতি নিরাপত্তা হীনতায় ভুগছেন ও এলাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এ ধরনের অমানবিক কর্মকান্ডের সুস্হ তদন্ত পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

‎তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত দের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায় নাই

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com