দুর্গোৎসবে দুস্থ নারীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি-কাপড় তুলে দিলেন খাদ্যমন্ত্রী রিতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের ঘরে পৌঁছে দিতে মানিকগঞ্জে দুস্থ ও অসচ্ছল নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে ।
সোমবার (১৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এসব উপহার তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । এ উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই উপহার । সরকারের এ মানবিক সহায়তা তৃণমূলের মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে ।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব শফিকুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন ।
এ ছাড়া সনাতনী সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সুবিধাবঞ্চিত নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন । তাদের প্রত্যাশা, এ ধরনের সহায়তা উৎসবের আনন্দ অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখছে ।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ