মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো: শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুমনী আক্তার। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,অভিভাবক, শিক্ষার্থী,সাংবাদিক ও সূধীজন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ,জ্যামিতি বক্স, টিফিনবক্স, পানিরপট সহ ফলজ ও বনজ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com