চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মোল্লার শারদীয় দুর্গাপূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
এ উপলক্ষে বড়াইল ইউনিয়নের পূজা মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান প্রার্থী জননেতা আলমগীর হোসেন মোল্লা।
সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ হাটশহর নিজ গ্রাম থেকে এক মোটরসাইকেল বহর নিয়ে বড়াইল ইউনিয়নে অনুষ্ঠিত ৪টি পূজা মণ্ডপে গিয়ে পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বের হন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মোল্লা। প্রতিটি পুজা মন্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও পুজারীদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করেন ও সার্বিক কুশলাদি বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বড়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, সাবেক ছাত্রনেতা আফতাব হোসেন সহ স্থানীয় শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ