জয়পুরহাটে আল-জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম পরিদর্শনে সিভিল সার্জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
সোমবার বেলা ১১টার সময় সিভিল সার্জন জয়পুরহাট মহোদয় আল-জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম, জয়পুরহাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এখানকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন ।
এ সময় সম্মানিত সিভিল সার্জন মহোদয় শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং এই বিষয়টি জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন ।
সিভিল সার্জন মহোদয় এখানকার শিক্ষার্থীদের জন্য কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করেন ।এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জুবাইর মো:আল ফয়সাল এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ্ আল আহসান প্রমুখ ।