সোনামুখি ও তিলকপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

গতকাল রবিবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আক্কেলপুরের সোনামুখি ও তিলকপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির 

সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, বিএনপি নেতা আমিনুর ইসলাম ইকু,রফিকুল ইসলাম চপল, যুবনেতা ওয়ালিউল্লাহ খান রতন প্রমুখ।

শারদীয় দুর্গোৎসব উদযাপনকালে তারা দুই ইউনিয়নের ৬ টি পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের মানুষের উৎসব অবাধ ও নিরাপদ পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com