পূজামণ্ডপ পাহারায় ডিবি পুলিশের নজিরবিহীন দায়িত্ব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশও তৎপর রয়েছে।

জেলা পুলিশ সুপারের নির্দেশে একদল ডিবি পুলিশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করছেন এবং সার্বিক নিরাপত্তায় কাজ করছেন।

এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী পূজারীদের নির্ভয়ে পূজা পালনের উৎসাহ দিচ্ছেন, একই সঙ্গে কোন প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তাদের অবহিত করতে অনুরোধ করছেন।

রবিবার রাত ৯টায় দেখা যায়, পাঁচবিবি পৌরসভার স্টেশন সংলগ্ন তুড়িপাড়া মন্দিরে ডিবি পুলিশের একটি দল দায়িত্ব পালন করছেন।

এসময় ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করেন-এএসআই মোহাম্মদ মাসুদ রানা, এএসআই সাজেদুল ইসলাম, কনস্টেবল শামীম হোসাইন ও কনস্টেবল ইব্রাহিম খলিল উল্লাহ।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা এবং তাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার সাহসিকতার কথাও তারা প্রকাশ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com