পূজামণ্ডপে বিশেষ অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার সকল পূজামণ্ডপে বিশেষ আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী।
উপস্থিত ছিলেন-কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মৌদুদ আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ সমাজ।
সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আব্দুল বারী।