ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার ১৯ অক্টোবর রাত ১১টার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদীঘি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বুলু মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

এ সময় রিপন মন্ডলকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com