হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না : রাশেদ খাঁন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ৫ আগস্ট যে আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ, সেই আওয়ামী লীগকে আর কখনোই এ দেশের জনগণ স্বাগত জানাতে পারে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না। হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদ খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী,তবিবুর রহমান মিনি, এস এম শামসুল আলম, ইসরাইল হোসেন জীবন,বাহারুল ইসলাম কাজল হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ইবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভাবনায় আইসিটি সেল প্রধানের পরিকল্পনা
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, মহালছড়িতে দুই মন্দিরে উপজেলা বিএনপির আর্থিক উপহার
ঈশ্বরগঞ্জে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার