গোপালগঞ্জ গাজা ও ইয়াবা সহ দুই ভাই গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ২০ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর কান্দা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে মো. মহিদুল (২৯) ও মো. হাতেম (২৭)।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল মহিদুলের বসতঘরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করে। এসময় মহিদুল ও তাঁর ভাই হাতেমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, কোটালীপাড়া থানায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে গোপালগঞ্জ জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্রীপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুল আলমের