আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু নয়-প্রতিমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান।

ধর্ম যার যার, দেশটা সবার। শারদীয় দুর্গাপূজায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

মঙ্গলবার ২০ অক্টোবর সকাল থেকে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন-কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত ছিলেন-ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পলাশ চন্দ্র বর্মন সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান-কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

পূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com