নওগাঁয় বাঁশঝাড় থেকে নারীর মৃতদেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটের বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালের উপজেলা ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মন্ডলের মেয়ে। সে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে বসবাস করতেন।
নিহতের ভাই মজনু হোসেন জানান, আমার বোন হালিমা বেগম গত রবিবার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরেন। সোমবার ভোরে তার মৃতদেহ বাড়ির পূর্বদিকে একটি বাঁশঝাড়ে দেখতে পাওয়া যায়। পরে আমরা থানা পুলিশে খবর দিলে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। নিহত হালিমা বেগমের প্রায় ত্রিশ বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সে তার দুই ভাইদের সঙ্গে আলাদা ভাবে বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কেহ তাকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্ট রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ