শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুনারুঘাটের বাসুদেব বাড়ি মন্দির পরিদর্শন করেছেন সৈয়দ ফয়সল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

আজিজুর রহমান (আজিজ), হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালেহ উদ্দিন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গালিব চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান এবং চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আবিদ তরফদার, যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী, যুগ্ম আহবায়ক শফিক মিয়া মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম ও আমিনুল ইসলাম সুজন। 

এছাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল সিদ্দিকী, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ এবং শফিকুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় 

উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 

আবহমান কাল থেকে এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গোৎসব যেন আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com