শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ওবায়দুল ইসলাম বাবু : দিনাজপুর
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসএসসি-৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুরের বন্ধুদের উদ্যোগে পার্বতীপুর পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের দুর্গাপূজা মণ্ডপ (কালিবাড়ি, পুরাতন বাজার, রামপুরা পশ্চিম পাড়া, রামপুরা মাঝাপাড়া, নতুন বাজার তেলকল, বারোয়ারী) পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত ভক্তবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ব্যাচের পক্ষ থেকে পূজামণ্ডপসমূহে সার্বজনীন আনন্দ, অসাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দও ৮৬ ব্যাচের বন্ধুদের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ