পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা সদর থানার মর্গে নিয়ে যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ