জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩০ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের আক্কেলপুরে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুলতান সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার ১৯ অক্টোবর রাত ১১টার দিকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারের চালপট্টি পাবলিক টয়লেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান সরদার নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের মো. বাদেশ আলী সরদারের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় সুলতান সরদারের হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com