জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযানে ০১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১৯ অক্টোবর রাতে ডিবির এসআই (নিঃ) মো: ওমর ফারুক শিমুল সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ আনোয়ার হোসেন, কং/৮১১ মো: মিলন মিয়া, কং/২৬১ মো: চয়েন উদ্দিন, কং/৪৪৩ মো:ছাইফুল ইসলাম,কং/২০৯ মো:মিনার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানাধীন ছাতিনানী ইউনিয়নের মাকুল মোড়স্থ জনৈক মোঃ আজিজুল ইসলাম (৪৫), পিতা মোঃ ওসমান আলী, সাং মাকুল, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর ওয়ার্কসপ এর সামনে হইতে মাদক ব্যবসায়ী শ্রী বিলাশ চন্দ্র মালী (৩৯), পিতা মৃত বানু চন্দ্র মালী, মাতা-শ্রীমতি বিরো বালা, সাং-কামদিয়া বাজার (মালিপাড়া), পোষ্ট-কামদিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, ২। মোঃ আলম মন্ডল (৪৮), পিতা মৃত মোজাহার মন্ডল, মাতা-ছালেমা বেগম, সাং-আলী গ্রাম (শিবতলা), ইউপি-সাকাহাট, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাদ্বয় এর নিকট হইতে ০১ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ