কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

স্বপ্ন ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ১৫ জন শিক্ষার্থী। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সাফল্যের গল্প ও প্রস্তুতির দিকনির্দেশনা বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ব্যতিক্রমী আয়োজন ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ অনুষ্ঠানের আয়োজন করেছে জয়পুরহাটের কালাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি।

সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অত্র স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন এবং কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ওমর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ, পড়াশোনার পরিবেশ ও সঠিক দিকনির্দেশনার অবদানের কথা তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোঃ মেহেদী হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জেবিন রিভা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ, পড়াশোনা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে এসএসসিতে ভালো ফলাফল করি এবং উচ্চ মাধ্যমিক শেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফয়সাল আহমেদ বলেন- উচ্চ মাধ্যমিক পাশের পর বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাই, তা নির্ধারণ করতে হবে পড়াশোনার মাধ্যমে। স্কুল থেকেই স্বপ্ন তৈরি হোক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার। হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখেন, চান্স হয় অল্প সংখ্যক শিক্ষার্থী। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া স্কুলের জন্য গর্বের বিষয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com