জয়পুরহাটের ক্ষেতলালে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও গাছের চারা বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

অতিদরিদ্র ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবনমান নিশ্চিতকরণের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিনামূল্যে ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং 'মানব কল্যাণ কর্মসূচী'র উদ্যোগে রোববার দুপুরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে অবস্থিত তিলবদুলস্থ সংস্থার কার্যালয়ে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ১৮ জন বাছাইকৃত উপকারভোগীর মাঝে ৩৬টি ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে মানব কল্যাণ কর্মসূচির সভাপতি আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে এবং সংস্থার নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ ফারুক মিয়া।  

বক্তব্য রাখেন-ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোয়েব মাহবুব, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, অ্যাকশন এন্ড লাইট ধানমন্ডি, জয়পুরহাটের গবেষক ও নির্বাহী পরিচালক ড. মোঃ সাজ্জাদুল বারী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ ও রাজনীতিবিদ জিল্লুর রহমান।

বক্তারা বলেন, এ ধরনের বাস্তবমুখী সহায়তা অতিদরিদ্র পরিবারগুলোকে নিজের পায়ে দাঁড়াতে এবং আত্মকর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com