জয়পুরহাটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মাহফুজ খানম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম জয়পুরহাটের দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে তিনি কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্র দুটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় সেবাগ্রহীতাদের মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. জাকারিয়া হোসেন, সহকারী পরিচালক (সিসি) ডা. আব্দুল আহাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলামসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com