ঘিওরে দুর্গোৎসবে সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চান্দু, দিলেন আর্থিক সহায়তা উপহার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের নবমীতে মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের সহসভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম চান্দু । এ সময় তিনি মন্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা উপহার দেন । মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন ।
এ বছর ঘিওর উপজেলায় ৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে ঘিওর সদর ইউনিয়নে রয়েছে ১৮টি মণ্ডপ । প্রতি বছরের মতো এবারও সদর প্রাণকেন্দ্রের ঘিওর মাষ্টারপাড়ার ডিসি ক্লাব, শতদল সংঘ ও কচিকাঁচা মণ্ডপে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে ।
পরিদর্শনকালে শহিদুল ইসলাম চান্দু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান । এ সময় তার সফর সঙ্গী ছিলেন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ নাদির মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাশেম মাতব্বর, ঘিওর সদর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ আতোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম চান্দুর ছোট ভাই কুয়েত প্রবাসী মোঃ মনির হোসেন মিলন, সমাজ প্রতিনিধি মোঃ দুলাল মিয়া, মোঃ চঞ্চল মিয়া, কৃষক দলের নেতা মোঃ হবি মিয়া সহ অন্যান্যরা ।
রঙিন আলোকসজ্জা, ঝলমলে বাতি ও সাজানো প্রবেশদ্বারে উৎসবমুখর হয়ে উঠেছে ঘিওর সদর ইউনিয়নের মন্ডপগুলোতে । রাতে মণ্ডপগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ডিজে গানের আয়োজনে তৈরি হয়েছে উৎসবের আবহ । লাল-নীল বাতির আলোয় সজ্জিত মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে পরিবেশ ।
শহিদুল ইসলাম চান্দু বলেন, “উৎসব যার যার, নিরাপত্তা ও আনন্দ সবার । যেকোনো প্রয়োজনে ও আপদ-বিপদে আমি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি ।”
এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন । আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময়ের জন্য শহিদুল ইসলাম চান্দুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পরিচালনা কমিটির নেতারা ।