আপন ভাই-ভাবীর লোভে বৃদ্ধা বোন খুন: ২৪ ঘণ্টায় কানের দুলসহ ৫ খুনি গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ):

কানের দুল, গবাদিপশু ও জমির লোভে নওগাঁর ধামইরহাটে আপন ছোট ভাই ও ভাবীর চক্রান্তে নির্মমভাবে খুন হয়েছেন নিঃসন্তান বৃদ্ধা হালিমা বেগম (৬৫)। তবে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন করে জড়িত ৫ খুনিকেই গ্রেফতার করেছে জেলা পুলিশ।

​গত ১৮ অক্টোবর রাতে ভাই মজনু ও ভাবী হোসনে আরার চক্রান্তে স্থানীয় রবিউল, হামিদুর ও মোশারফ বৃদ্ধাকে ঘর থেকে ডেকে বের করে। এরপর খড়ের পালার পেছনে নিয়ে হাত বেঁধে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে কানের দুল নিতে নির্মমভাবে বৃদ্ধার এক কান কেটে ও অন্য কান ছিঁড়ে ফেলে আসামিরা।

​পরদিন সকালে লাশ উদ্ধারের পর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে পুলিশ নিহতের ভাই মজনু, ভাবী হোসনে আরাসহ ৫ আসামিকেই গ্রেফতার করে। আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com