কালাইয়ে আর্থিক সহায়তা প্রদান-প্রতিমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
মানুষ মানুষের জন্য-এই মহান আদর্শকে ধারণ করে প্রতিমন্ত্রী আব্দুল বারীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৪৬ জন নিম্ন আয়ের মানুষকে আর্থিক সহায়তা প্রদান। দরিদ্র, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী এমপি।
সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা এবং মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত জনসেবার সার্থকতা।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিণী জনাবা নাজমা আরা বেগম বারী এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই হোক জনসেবার সবচেয়ে বড় অর্জন।