ঘিওরে প্রতিমা বিসর্জনের রাস্তা মেরামত করে দিলেন ইউপি চেয়ারম্যান টুটুল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের ঘিওরে ইছামতি শাখা নদীতে যাওয়ার রাস্তা মেরামত করে দিয়েছেন ৪ নং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মেলা ও প্রতিমা বিসর্জন কার্যক্রমকে সামনে রেখে এ রাস্তা নির্মাণ করা হয় । এর ফলে প্রতিমা বিসর্জনে অংশ নেওয়া পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচল সহজ হবে বলে আশা করছেন আয়োজকেরা । এ সময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, সবার সুবিধার কথা বিবেচনা করেই রাস্তা তৈরি করা হয়েছে । প্রতিমা বিসর্জনের সময় যাতে পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলে কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।
এদিকে, বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মেলা প্রাঙ্গণে মনিটরিং সেল স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে । মেলার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে দর্শনার্থী, আয়োজক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ইউপি চেয়ারম্যান ।
দুর্গাপূজার আয়োজকেরা আশা করছেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করা হবে ।