জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মোক্তাদুল হক আদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

শারদীয় দুর্গাপূজার সম্প্রীতি ও আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে জয়পুরহাট পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মোক্তাদুল হক আদনান। 

তিনি জয়পুরহাট পৌরসভার দুই বার বিএনপি মনোনীত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ শামসুল হকের সন্তান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা যুবদলের সদস্য সচিব।  

মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে ​পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের উৎসবমুখর পরিবেশ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  

​মণ্ডপ পরিদর্শনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মোক্তাদুল হক আদনান বলেন-বাংলাদেশ আবহমান কাল ধরেই সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।

প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

​উল্লেখ্য, আগামী জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পৌরবাসীর সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ জয়পুরহাট গড়ার জন্য সর্বস্তরের পৌরবাসীর সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।  

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি এবং সাবেক জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশসহ স্থানীয় নেতা-কর্মী ও সুধীবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com