মতলবে কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে আল-রশিদ ক্লাবের সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

মোঃ ফয়সাল খন্দকার, মতলব প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে বিশেষ সংবর্ধনা দিয়েছে মতলব দক্ষিণ আল-রশিদ ক্লাব।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

মতলব দক্ষিণ আল-রশিদ ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে সংবর্ধনা দিয়ে আল-রশিদ ক্লাব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এ ধরনের সম্মাননা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা সংগঠন ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মতলব দক্ষিণ আল-রশিদ ক্লাবের স্থায়ী বন্দোবস্তের বিষয়ে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু। তাঁরা এ সম্মাননার জন্য ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন (ভিপি) সহ মতলব আল-রশিদ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মতলব আল-রশিদ ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com