বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২ নং জামনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো:বেলাল হোসেন বাবু। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি।

 এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে জামনগর ইউনিয়নের ৭ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন মো: বেলাল হোসেন বাবু। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় উৎসবের আনন্দে শামিল হন। সেই সাথে সকল পূজামণ্ডপে আর্থীক সহায়তা প্রদান করেন।

মো:বেলাল হোসেন বাবু জামগর ইউনিয়নের। তিনি প্রয়াত মো: হাবিবুর রহমান হাবু'র ছোট ছেলে। পারিবারিক পরিচয়ের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন বাবু।

তিনি জামনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জামনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করার মধ্যে দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com