পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াল ব্রিজ রেলসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, সামিউল তার ফুফুর বাড়িতে বেড়াতে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলায় গিয়েছিল। মঙ্গলবার বিকেলে বড়াল ব্রিজ রেলসেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com