সিংগাইরে প্রয়াত পুত্রের দোয়া কামনায় দুই হাজার লোককে আপ্যায়ণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকে:

মানিকগঞ্জের সিংগাইরে আফ্রিকা প্রবাসী পলাশের প্রয়াত পুত্র শেখ আব্দুল আহাদের জন্য দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

জানাগেছে, ১৯ ই অক্টোবর রোজ সোমবার উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া এলাকার আফ্রিকা প্রবাসী মানবিক পলাশের সার্বিক ব্যবস্থাপনায় ও দাদা সাবেক মেম্বার আব্দুল হামিদরের আয়োজনে একটি দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঐ এলাকার দুস্ত অসহায় গরীব দুঃখী ও সকল শ্রেণি পেশার দুইহাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেন। এ আয়োজনের পাশাপাশি তার এলাকার ভোগান্তি লাগবে নিজস্ব অর্থায়নে করেছেন রাস্তা মেরামত।

অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার মানুষ তার পিতা ও প্রয়াত পত্রকে দোয়া করছেন। আফ্রিকা প্রবাসী পলাশ বলেন আমার উদ্দেশ্য গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। মৃত্যু অবধি পর্যন্ত আমি মানুষের সেবা করে যাবো৷ আর আর প্রয়াত পুত্র শেখ আব্দুল আহাদের যেন বেহেশত নসিব হয় পাশা পাশি আমার বাবা ও মায়ের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com